জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক মো: আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সিংড়া থানা বিএনপির নেতা অ্যাডভোকেট মজিবর রহমান মন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। ব্যাপক পুলিশী বাধার কারণে অফিসের সামনের মহাসড়কে সমাবেশ করতে না পেরে বিএনপির অফিসের ভেতরের মিলনায়তনে সমাবেশ করেছে বিএনপি।