নাগেশ্বরী মামার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে মোরসালিন (২০) নামের এক প্রতিবন্ধী যুবক।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারকুড়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
মোরসালিন পৌরসভার মালভাঙ্গার আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোরসালিন মঙ্গলবার সকালে তার মামা জয়নাল আবেদীনের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে তিনি বাড়ির পাশে মন্নেয়ার কুড়া বিলে গোসল করতে নেমে ডুবে যান। এরপর এলাকাবাসী দীর্ঘ সময় চেষ্টা করে বিকেল ৫টার দিকে জাল টেনে তার লাশ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





