উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি গতকাল মঙ্গলবারও বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানির স্্েরাতে রাতে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ী এলাকায় দেড় কিলোমিটার বালুর বাঁধের ১০০ মিটার বিধ্বস্ত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ৬০) ওপর দিয়ে প্রবাহিত হয়। এ দিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে।





