বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। এক দিকে চলে বিচ্ছিন্ন অভিযান, অন্য দিকে চলে অবৈধ সংযোগ। যত্রতত্র এসব গ্যাস সংযোগের কারণে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। অন্য দিকে খোদ তিতাসের তালিকায় সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগের তালিকায় নারায়ণগঞ্জে নাম এসেছে। সম্প্রতি তিতাস তাদের আওতাধীন এরিয়ায় দুই লাখ ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এর মধ্যে নারায়ণগঞ্জেই বিচ্ছিন্ন করা হয় এক লাখ ২৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তিতাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে হামলার শিকার হয়েছেন তিতাসের অনেক কর্মকর্তা। এরকম ঘটনা নারায়ণগঞ্জে বিভিন্ন উপজেলায় একাধিক ঘটনা ঘটেছে। অবৈধ সংযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিক। গ্যাসের অবৈধ সংযোগ নারায়ণগঞ্জে বেশি তিতাসের এমডি বিষয়টি স্বীকার করেছেন। অপর দিকে অবৈধ গ্যাস সংযোগ বেশি হওয়ায় লজ্জা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।
বিপুল বকেয়া বিল পরিশোধ না করাসহ অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে নারায়ণগঞ্জে আবাসন প্রতিষ্ঠান রূপায়ন টাউনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। গত ২ জুন সদর উপজেলার ফতুল্লা থানার ভুইগড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বৈধ-অবৈধ ৮৫০ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই দিনে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত ১৯ মে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এর আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৩ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় অভিযানে বাধা দেয় স্থানীয়রা। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তিতাসের দুইটি গাড়ি ভাঙচুরসহ কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের ওপর হামলা করে। এ সময় তিন শ্রমিক আহত হন। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার প্রায় সব ক’টি উপজেলার প্রত্যন্ত এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগ । অনেক স্থানে এক চুলার অনুমোদন নিয়ে চলে ২০ থেকে ৩০টি চুলা। ফতুল্লার দেলপাড়াসহ বিভিন্ন্ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি।
তিতাসের এমডি হারুন অর রশীদ মোল্লা বলেন, নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বেশি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি ।
হারুন অর রশীদ বলেন, আমার এখানে ছয় মাসের তথ্য আছে। আমি দুই লাখ ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এর মধ্যে নারায়ণগঞ্জেই এক লাখ ২৭ হাজার। আমাদের এই অবৈধ সংযোগগুলোকে শূন্যে নামিয়ে আনতে হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেন, আমার জেলায় সবচেয়ে বেশি অবৈধ সংযোগ। একজন জেলা প্রশাসক হিসেবে গত ছয় মাসে আমাকে সবচেয়ে বেশি অপারেশন করতে হয়েছে এখানে।
বেশি অবৈধ গ্যাস সংযোগ নারায়ণগঞ্জে
রাজনৈতিক প্রভাব ও তিতাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ
বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। এক দিকে চলে বিচ্ছিন্ন অভিযান, অন্য দিকে চলে অবৈধ সংযোগ। যত্রতত্র এসব গ্যাস সংযোগের কারণে সরকার হারাচ্ছে বিপুল...





