শরীয়তপুরের চিকন্দির শিক্ষানবিস আইনজীবী ওয়েদউজ্জামান খানের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে শহরের রাজগঞ্জ ব্রিজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় এতে পরিবার, স্বজন ও এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষানবিস আইনজীবী ওয়েদউজ্জামান খান নিহত এবং আরো ১৫ জন আহত হন। এ ঘটনায় পরেরদিন নিহতর বড় ভাই মোদাচ্ছের খান বাদি হয়ে পালং মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে থানা পুলিশ তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।
শরীয়তপুরে শিক্ষানবিস আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
শরীয়তপুরের চিকন্দির শিক্ষানবিস আইনজীবী ওয়েদউজ্জামান খানের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে শহরের রাজগঞ্জ ব্রিজের সামনে থেকে মিছিলটি শুরু...





