২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের প্রতিবাদ সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। পণ্ড হয়ে যায় প্রতিবাদ সমাবেশ। গত রোববার সন্ধ্যায় পাবনা শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবলীগের সাবেক নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও দিলালপুরের মৃত জাকির হোসেনের ছেলে রনি, যুবলীগ কর্মী রাফিন, তমাল, ঘানা ও মানিক। রনিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বাসায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সামনে দাঁড়ানো নিয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক গ্রুপের রনির সাথে ওই গ্রুপের যুবলীগ নেতা বাপ্পী ও লগবাবুর মধ্যে হাতহাতি ও কিল-ঘুষি-লাথি চলে। শেষ পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, বিষয়টি তেমন কিছু নয়। শুনেছি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের গ্রুপের রনি ও বাপ্পীর মধ্যে হাতহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টুর মধ্যস্থতায় স্বাভাবিক হয়ে যায়।
পাবনায় যুবলীগের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৫
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের প্রতিবাদ সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন।...





