মনোহরদীতে মাদক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধু আবুল কালামকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন ফাহিম নামের এক যুবক। রোববার বিকেলে উপজেলার নামাগোতাশিয়া মাদরাসা মাঠসংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ড ঘটে। আবুল কালাম পশ্চিম ঠেকেরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘাতক বিল্লাল একই ইউনিয়নের নামাগোতাশিয়া গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে। দু’জনই রঙমিস্ত্রির কাজ করেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাদরাসার মাঠসংলগ্ন স্থানে দুই বন্ধুর মধ্যে মাদক নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে আবুল কালামের গলায় কোপ দেয় বিল্লাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানতে পেরে বিল্লালকে আটক করে থানায় খবর দেয়।
নিহতের মা মার্জিয়া বেগম বলেন, ‘কাজের সুবাদে কালামের সাথে বিল্লালের বন্ধুত্ব তৈরি হয়। এর পর থেকে বিল্লাল নিয়মিত আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। সে আমাকে মা ডেকেছে। রোববার তারা কাজে যায়নি। দুপুরে খাওয়া-দাওয়া শেষে কালামকে ফোন দিয়ে ডেকে নেয় বিল্লাল। বিকেলে জানতে পারি বিল্লাল আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।’
মনোহরদী থানার ওসি মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় বিল্লালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
মনোহরদীতে মাদক নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা
মনোহরদীতে মাদক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধু আবুল কালামকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন ফাহিম নামের এক যুবক। রোববার বিকেলে উপজেলার নামাগোতাশিয়া মাদরাসা মাঠসংলগ্ন স্থানে...





