টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরের ভেতরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাতিমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া নিকলা গ্রামে এ ঘটনা ঘটে। ফাতিমা দুলাল হোসেনের মেয়ে এবং দড়িপাড়া নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ফাতিমা তিন বোনের মধ্যে সবার ছোট। বাবা দুলাল হোসেন স্থানীয় ইটভাটার শ্রমিক।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘরের মধ্যে গামছা দিয়ে খেলছিল ফাতিমা। এ সময় তার মা হাওয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে গামছাসহ ঝুলে রয়েছে। এরপর দ্রুত নামিয়ে শিশুটিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ভূঞাপুরে খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরের ভেতরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাতিমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া...





