বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মসূচির বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুনের নেতৃত্বে এম রহমান মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন পেরট ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।





