জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, যারা ক্ষুধামুক্ত, ঘুষমুক্ত ও দুনীতিমুক্ত দেশ গড়ার কথা বলে তারাই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুনীতিমুক্ত দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর এ কাজটি করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই জন্য দরকার জমিয়তে উলামায়ে ইসলামের। শনিবার দুপুরে নীলফামারীর আয়াত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও জেলা কাউন্সিলে তিনি এ কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর জেলা শাখার সদস্য সচিব মাহমুদুর রহমান, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম কাসেমী, কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, ডোমার শাখার সভাপতি মাহমুদ বিন আলম, ডিমলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।
মহাসচিব মঞ্জুরুল ইসলাম বলেন, ইংরেজ ও ব্রিটিশবিরোধী সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই সংগঠনটির অতীত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে তিনি এই সংগঠনের পতাকা তলে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
সদস্য সম্মেলন শেষে ইসমাইল হোসেন রিয়াজীকে সভাপতি ও মুফতি আবদুল্লাহ মঞ্জুরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়।
দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব চাই : মঞ্জুরুল ইসলাম আফেন্দী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, যারা ক্ষুধামুক্ত, ঘুষমুক্ত ও দুনীতিমুক্ত দেশ গড়ার কথা বলে তারাই দুর্নীতি করে হাজার হাজার কোটি...





