গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবাধিকার কমিশন কোটালীপাড়া শাখার কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক অ্যাডভোকেট ফারাহ দিবা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল ইসলামের মাধ্যমে স্বাক্ষরিত কমিটির অনুমোদনপত্র কোটালীপাড়া শাখা কমিটির কাছে হস্তান্তর করেছেন। কোটালীপাড়া উপজেলা শাখায় ২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে কাজী অমিত মাহমুদকে সভাপতি ও সাংবাদিক এফ এম মাহাবুব সুলতানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- নির্বাহী সভাপতি সাংবাদিক সুবল চক্রবর্তী, সহসভাপতি মনিন্দ্র মাস্টার, সহসভাপতি প্রমথ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কমল দাস, সাংগঠনিক সম্পাদক জেমস বাড়ৈ, প্রচার সম্পাদক রনি আহমেদ, ক্রীড়া সম্পাদক প্রভাষক চয়ন বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেবুয়াল হোসেন, মহিলাবিযয়ক সম্পাদিকা রওশন জাহান, সহ সম্পাদিকা শিখা বিশ্বাস এবং সদস্য সাবীর বিন সুলতান প্রমুখ।