কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর বেপরোয়া পিটুনিতে রক্তাক্ত জখম হয়েছেন স্বামী। পারিবারিক কলহের জেরে উত্তেজিত হয়ে ওই নারী গাছের বাটাম দিয়ে আঘাত করেন স্বামীর মাথায়। এতে রক্তাক্ত জখম হয়ে বর্তমানে স্বামী রহিম উদ্দিন (৪২) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলার শিলখালী ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। রহিম উদ্দিন মোহাম্মদ কালুর ছেলে।
পেকুয়া থানার এসআই হেশাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হবে।