নওগাঁর রাণীনগরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে দুজনকে আসামি করে মামলা করেন গৃহবধূর মা।
এ ঘটনায় ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সদর হাসপাতালে পাঠানো হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। গত ৩ সেপ্টেম্বর গৃহবধূর বাবা-মা তাকে বাড়িতে একা রেখে বেড়াতে যান। সেই সুযোগে ৪ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রহেদুলের ছেলে রনি আহম্মেদ (২৪) ও ডাকাহার পাড়া গ্রামের জাহিদুলের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) শয়ন ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূর মুখ বেঁধে রনি তাকে ধর্ষণ করেন।
এ সময় গৃহবধূর চিৎকার করলে দু‘জন পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা ধর্ষণের অভিযোগে রনি ইসলাম এবং সহযোগিতার অভিযোগে দেলোয়ার হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেন।
ওসি আবুল কালাম আজাদ আরো জানান, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





