নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় খেলা হাডুডু দেখতে হাজারো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্বাচল সী-শেল পার্ক বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রুপগঞ্জ থানা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ গাজী, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার মিয়া, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জুলহাজ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ, সাংবাদিক রিপন মিয়া, শাকিল আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা।
খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় সিনিয়র বনাম জুনিয়র টিম। খেলা শেষে বিজয়ী দলকে একটি খাসি উপহার দেয়া হয়। বহু বছর পর হাডুডু খেলা অনুষ্ঠিত হওয়ায় জনপ্রিয় এ খেলা দেখতে আশপাশের গ্রামের খেলাপ্রেমী মানুষ মাঠে উপস্থিত হন।





