বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক মো: রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো সাজানো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যেতে পারবে না।
শনিবার উপজেলার দিঘলকান্দি হার্ট পয়েন্ট (প্রেম যমুনা) মাঠে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে সার, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে কৃষক ও সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কৃষক রাসায়নিক সারের জন্য ডিলারদের কাছে ধরণা দিচ্ছে। আর আওয়ামী লীগের নেতারা বিলাসিতা করছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, এ কে এম তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, তাহাউদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা সাদেক মো: আজিজ লাবলু, মতিউর রহমান মতিন, সিরাজুল ইসলাম ফুল। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মাহমুদ ও মহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি পদে সাহাদৎ হোসেন সানি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব।





