সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ থানায় নিয়ে আসে। শনিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাদের জেলহাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত নেতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এবং কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু।