পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার খুটামারা সদ্দারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মৃত শিশু একই এলাকার সাইজদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ইজিবাইক চার্জে দিয়েছিল শিশুটির চাচা সজিব। খেলার ছলে ইজিবাইকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানবসত বৈদ্যুতিক তারের সকেটে হাত দেয় শিশুটি। এতে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জু আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান তিনি।





