চলতি দাখিল পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা দাখিল মাদরাসার সাত শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও তাদের কেউ পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি ওই মাদরাসার সুপারকে অবগত করেছেন কেন্দ্র সচিব।
স্থানীয়রা জানান, নন এমপিও মাদরাসাটির ঘর দরজা থাকলেও নিয়মিত পাঠদান হয়না। ফলে ধার করা বা বিবাহিত শিক্ষার্থী দিয়ে ফরম ফিলাপ করায় এমন অবস্থা হয়েছে।
জানা গেছে, এ বছর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৯টি মাদরাসার ৫০৪ জন পরীক্ষার্থী শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয়ার কথা। তার মধ্যে উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার সাতজন পরীক্ষার্থী ছিল ওই কেন্দ্র। প্রথম দিন কুরআন মজিদ ও তাজভিদ এবং শনিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর কুটিচন্দ্রখানা এলাকার হয়রত আলী ও সুলতান মিয়া জানান, মাদরাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা তেমন আসেন না। নিয়মিত শিক্ষার্থীও নাই।
শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার বলেন, উত্তর কুটিচন্দ্রখানা দাখিল মাদরাসার সাতজন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় একাধিক বার সুপারকে মোবাইল ফোনে কল দেয়া হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।
এক মাদরাসার ৭ পরীক্ষার্থীই অনুপস্থিত
চলতি দাখিল পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা দাখিল মাদরাসার সাত শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও তাদের কেউ পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি ওই মাদরাসার সুপারকে...





