নীলফামারী জেলার ডোমারে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক নবজাতকের উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের থানাপাড়ার রেলগেটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মোকছেদের স্ত্রী জান্নাতুল জানান, তিনি দুপুরে তরকারি রান্না করার জন্য বাড়ির পাশে কচু কাটতে গিয়ে দেখেন সেখানে প্লাস্টিকের একটি ব্যাগ পড়ে রয়েছে। বিষয়টি পরে পড়শিদের জানালে তারা দেখেন পোটলার ভেতরে একটি নবজাতকের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।