টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবা ও ফেনসিডিল বিক্রির দায়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে আটক হওয়া সোনিয়া আক্তারকে অবশেষে বহিষ্কার করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। বহিষ্কৃত সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের ৬ নং সদস্য এবং সংগঠনের সক্রিয় নেত্রী। সংগঠনের বহিষ্কারাদেশে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভাবমূর্তি নষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার দায়ে সোনিয়া আক্তারকে উপজেলা মহিলা লীগের কার্যকরী কমিটির ৬নং সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা মহিলা লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি জানান, সোনিয়া আক্তার মাদকসহ আটক হওয়ার ঘটনায় গত রোববার সাংগঠনিক এক সভায় তাকে বহিষ্কার করা হয়েছে।