ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মীয় বক্তা আল্লামা তারিক মুনাওয়ার।

আগমী ৯ অক্টোবর পীরগঞ্জ উপজেলার রামনা চান্দহোর দারুল হাদিস ফুরকানিয়া মাদরাসার আয়োজনে ৪২ তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মাদরাসা কমিটি।

তারিক মুনাওয়ার ইস্ট লন্ডন ইংল্যান্ড জামে মসজিদের খতিব ও এটিএন বাংলার ধর্মীয় আলোচক।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

মাহফিলে এছাড়াও দেশবরেণ্য বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

মাহফিলে কিভাবে যাবেন : পীরগঞ্জ উপজেলা শহর থেকে দক্ষিণে বৈরচুনা বাজার বাজার থেকে দক্ষিণে ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের চান্দহোর বাজারের পাশে অত্র মাদরাসাটির অবস্থান।