বাগেরহাটের চিতলমারীতে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা বেলা সাড়ে ১১টার দিকে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ আহতদের খোঁজখবর নেয়। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
অভিযুক্ত রেজওয়ান মোল্লা বলেন, সকালে আমাদের ভোগদখলীয় ৩০ শতক জমিতে ১৫ থেকে ২০ জন লোক দখল নিতে আসে। এ সময় বাধা দিলে হমলাকারীরা আমাকে ও আমার মা আম্বিয়া বেগমকে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।