বরগুনার বামনা উপজেলা সদরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ বজলুল গফফার আহসানের বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসদাচারণের অভিযোগের তদন্ত কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্টে। সোমবার হাইকোর্টের বিচারপতি জাফর হোসেন ও আখতারুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসদাচারণের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্ত কার্যক্রম কেন অবৈধ হবে না সেই মর্মে হাইকোর্টে গত ১৬ অক্টোবর সৈয়দ বজলুল গফফারের একটি রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্ত কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন।