পঞ্চগড়ের দেবীগঞ্জে ডোবার পানিতে ডুবে মনি ও মুক্তা নামে দুই বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা মধুপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু শিশু এলাকার কবির হোসেনের মেয়ে। বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে পাশের একটি ডোবায় তার পড়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





