কয়রা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার কয়রা প্রতিনিধি ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা তারিক লিটু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা। গত বুধবার সকালে কয়রা প্রেস ক্লাবের হলরুমে কয়রা সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারিক লিটু সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আবিরকে সাত ভোটে হারিয়ে নির্বাচিত হন গোলাম মোস্তফা।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবির হোসেন ও আসমাউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু প্রমুখ।





