পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের ধাক্কায় সমাথ রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেরোববার সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলি এলাকার হোসেনের ঘাট মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। দুপুরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সমাথের মৃত্যু হয়।
সমাথ রায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজাবাজনী পঞ্চায়েত পাড়া (মিলনগঞ্জ বাজার) গ্রামের সুভাস রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সমাথ ও তার প্রতিবেশী চক্র রায় সকালে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হয় ভাউলাগঞ্জের উদ্দেশে। এ সময় পাশের ছোট রাস্তা থেকে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে উঠলে ভাউলাগঞ্জগামী একটি পরিবহনের বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’জনেই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সমাথ রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।





