পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে। গত রোববার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ মাটিয়ারপাড়া এলাকার বেলপাখুড়ি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে ছাগল বেঁধে রাখতে গিয়ে এলাকার একজন কবরস্থানের মাটি এলোমেলো দেখতে পান। পরে এলাকাবাসী কবরস্থানে প্রবেশ করে চারটি কবরের কঙ্কাল দেখতে না পেয়ে তারা দেবীগঞ্জ থানায় অবগত করেন। কবরগুলো ছিল লতা, সুফিয়া, ফালাতন নামে তিন নারী ও আবুল নামে এক পুরুষের। ১২-১৪ মাস আগে তাদের মৃত্যু হয়। এ দিকে লাশ চুরির সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার এসআই শহিদুল ইসলাম বলেন, কবরস্থান কমিটির পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ও পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদের মুঠোফোনে কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।
দেবীগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে। গত রোববার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ মাটিয়ারপাড়া এলাকার বেলপাখুড়ি কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,...





