ঝিনাইদহ সদর উপজেলায় মামুন নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। আহত বিকাশকর্মীর নাম মামুন হোসেন। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আরিফ জানান, তার শরীরে পাঁচ জাগায় ধারালো দায়ের কোপের চিহ্নহ্ন রয়েছে। এর মধ্যে ডান হাতের বড় শিরা কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
কালীগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই
ঝিনাইদহ সদর উপজেলায় মামুন নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের...





