ইন্দরকানী-পিরোজপুর সড়কের ওপর গাছ নুয়ে পড়ায় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর এ সব দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবুও এ গাছগুলো কাটার উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোনো কোনো গাছের মালিকানা নিয়ে চলছে ঠেলাঠেলি।
পিরোজপুরের কলারণ-ইন্দুরকানী-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তার ওপর অনেক মোটা মোটা গাছ নুয়ে পড়ে আছে। এসব গাছের জন্য যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাক ঝুঁকি নিয়ে চলাচল করছে। কোনো কোনো গাছ রাস্তার ওপর এতটাই নুয়ে পড়েছে যে পণ্য বোঝাই ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে মালামাল পড়ে যাচ্ছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে। কখনো কখনো চলন্ত গাড়ি গাছের সাথে ধাক্কা এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি কয়েকটি দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে
অসংখ্য গাড়ি।
পিরোজপুর থেকে টগড়া ফেরিঘাট সড়কের (১২ কিলোমিটার) দুই পাশের গাছের মালিক পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ। আর টগড়া ফেরিঘাট থেকে কলারণ পর্যন্ত (১৮ কিলোমিটার) অংশের মালিক বন বিভাগ।
সূত্র জানায়, সড়কের পিরোজপুর থেকে টগড়া ফেরিঘাট অংশের গাছের মালিকানা নিয়ে সড়ক ও জনপথের (সওজ) সাথে জেলা পরিষদের বিভেদ থাকায় এ এলাকার ঝুঁকিপূর্ণ গাছ অপসারনের উদ্যোগ নেই।
কলারণ-পিরোজপুর রুটের বাসচালক লোকমান হোসেন জানান, কলারণ থেকে পিরোজপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান এবং রাস্তার মোড়ে মোড়ে প্রায় অর্ধশত গাছ রাস্তার ওপর নুয়ে পড়ে আছে। এতে ঝুঁকি নিয়ে আমাদের গাড়ি চালাতে হয়। এসব গাছের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কোনো কোনো গাছ রাস্তার ওপর এতটাই নুয়ে পড়েছে যে পণ্য বোঝাই ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে মালামাল পড়ে যাচ্ছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় রেজুলেশন করে ঝুঁকিপূর্ণ গাছগুলোকে চিহ্নিত করে বন বিভাগের কাছে সেগুলো অপসারণের জন্য চিঠি লেখা হয়েছে।
পিরোজপুর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, গাছের মালিক বন বিভাগ। তারা এ ব্যাপারে উদ্যোগ নেবে।
বন বিভাগের পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা মিজান রহমান বলেন, সব গাছের মালিক বন বিভাগ নয়। বন বিভাগের মালিকানাধীন টগড়া ফেরিঘাট থেকে কলারণ পর্যন্ত (১৮ কিলোমিটার) রাস্তার দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে সেগুলো অপসারণের কাজ প্রক্রিয়াধীন আছে। আর অন্য সংস্থার গাছের বন বিভাগ শুধুমাত্র মূল্য নির্ধারণ করে থাকে।
ইন্দুরকানীতে গাছের মালিকানা নিয়ে ঠেলাঠেলি যান চলাচলে বিঘ্ন
ইন্দরকানী-পিরোজপুর সড়কের ওপর গাছ নুয়ে পড়ায় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর এ সব দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবুও এ গাছগুলো কাটার...





