লোহাগাড়ার চুনতী হাজি রাস্তা থেকে মুন্সেফ বাজার পর্যন্ত ‘বড় ও ছোট মিয়াজী (রহ.) সড়ক’ নামকরণ ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠান গত শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মরহুম শাহ সাহেব কেবলার খাদেম মাওলানা কাজী নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির। মাওলানা মুসা তুরাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ইসমাঈল মানিক, চুনতী ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, প্রফেসর আমিন আহমদ খান, মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা মোজাম্মেল হক ও চুনতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম চৌধুরী পল্টু প্রমুখ।





