উম্মুল মাদারেছ বা মাদরাসালোর মা খ্যাত চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসায় আলিয়া ও কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও চুনতী মাদরাসা আনজুমানে তোলাবায়ে সাবেকিনের (প্রাক্তন ছাত্র পরিষদ) সহযোগিতায় সম্প্রসারিত মসজিদে আসমাউল হুসনার উদ্বোধন, বুখারি ও মুসলিম শরিফের সবকদান, আল্লামা ফজলুল্লাহর (রহ:) জীবনীগ্রন্থসহ কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও মাদরাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে পিএইচডি অর্জনকারী, কামিল সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কর্মরতদের সম্মাননা প্রদান অনুষ্ঠান একপর্যায়ে আলিয়া ও কওমি আলেমদের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এমপি নদভীর ছোট ভাই ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. আবুল আ’লা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিখ্যাত কওমি মাদরাসা জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যাওক নদভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক। বিদেশে অবস্থানরত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফীক আহমদের লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. আবুল আ’লা মুহাম্মদ হোছামুদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন জামেয়া দারুল মা’আরিফের সহকারী মহাপরিচালক মাওলানা ফোরকান উল্লাহ খলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিছ, লোহাগাড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম কবির, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, চুনতী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দীন, মাদরাসা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম, অধ্যাপক মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, কাজী মাওলানা নাসির উদ্দিন, শিল্পপতি আলহাজ আবদুশ শুকুর প্রমুখ।
এ ছাড়া এতদাঞ্চলের প্রায় সব ক’টি মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও আনজুমনে তোলবায়ে সাবেকিনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান।