আইনশৃঙ্খলা রক্ষায় গত ২৯ নভেম্বর মঙ্গলবার রাত থেকে জামালপুরের ইসলামপুরে বিভিন্ন গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে বিএনপি অধ্যুষিত গ্রামগুলো। বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাতে ইসলামপুর সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক চাঁদ ও পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজাকে গ্রেফতার করে পুলিশ। স্বজনদের অভিযোগ কোনো অভিযোগ না থাকলেও তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এ ছাড়া গত মঙ্গলবার দুপুরে গোয়ালের চর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুছা মিয়াকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ধারায় (বিস্ফোরক দ্রব্য আইন) মামলা হয়েছে। ইসলামপুর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হক মোড়ল জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ইসলামপুরে বাড়ি ছাড়া বিএনপির নেতাকর্মীরা
আইনশৃঙ্খলা রক্ষায় গত ২৯ নভেম্বর মঙ্গলবার রাত থেকে জামালপুরের ইসলামপুরে বিভিন্ন গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে বিএনপি অধ্যুষিত গ্রামগুলো। বাড়ি ছেড়ে পালিয়ে...





