কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আসাদুল হক (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের এ ঘটনা ঘটে।
আসাদুল হক উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে এ নিয়ে মনোমালিন্য হওয়ায় বাপের বাড়ি চলে যান স্ত্রী। অনেক চেষ্টা করলেও ফিরে আসেননি স্ত্রী। তাই অভিমান করে সোমবার দুপুরে ঘরে রাখা কীটনাশক পান করেন আসাদুল। একপর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিকেল ৩টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার এসআই এবং নাওডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশ অফিসার একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।





