কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলজিএসপি-৩ প্রকল্পের ৮৫ মিটার রাস্তার ঢালাই কাজে পুরনো রড ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রাক্কালনে নতুন রড দিয়ে ঢালাই দেয়ার উল্লেখ থাকলেও এ অনিয়মে এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের উমরের তেপতি এলাকার খড়িবাড়ী-বড়লই সড়কে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিএসপির-৩ প্রকল্পে বড়ভিটা ইউনিয়নের নওদাবসের খরিবাড়ী-বড়লই সড়কের উমরের তেপতি এলাকায় ৮৫ মিটার রাস্তার কাজের দায়িত্ব পায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ। এ কাজে বরাদ্দ দেয়া হয় পাঁচ লাখ টাকা। ২৩ নভেম্বর হঠাৎ করে প্রকল্প সভাপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে পুরনো জরাজীর্ণ ও মরিচা ধরা রড দিয়ে ৮৫ মিটার রাস্তার ঢালাই সম্পন্ন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
প্রকল্প কমিটির সভাপতি বড়ভিটা ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, পুরনো রড দিয়ে রাস্তার ঢালাই করা হয়নি। রাস্তার কাজে ব্যবহৃত রডগুলো ছয়-সাত মাস আগে কেনা হয়েছে, তাই মরিচা ধরেছে।
কুড়িগ্রাম এলজিএসপির প্রতিনিধি ফারুক আহাম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে রাস্তার কাজ পরিদর্শন করে কিছু অংশ খুঁড়ে পুরনো ও জরাজীর্ণ মরিচা ধরা রড দিয়ে ঢালাই করার সত্যতা পাওয়া গেছে। তাই ওই রাস্তার প্রাক্কলনে রড বাবদ বরাদ্দকৃত প্রায় দেড় লাখ টাকা বাতিলের সুপারিশ করা হয়েছে।
ফুলবাড়ীতে পুরনো রড দিয়ে রাস্তা ঢালাই!
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলজিএসপি-৩ প্রকল্পের ৮৫ মিটার রাস্তার ঢালাই কাজে পুরনো রড ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রাক্কালনে নতুন রড দিয়ে ঢালাই দেয়ার উল্লেখ...





