নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবে মো: ওহেদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহরুখ হোসেন আহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দু’বছরের (২০২৩-২৪ইং) জন্য কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরপর সদস্যদের সর্বসম্মতিতে মো: ওহেদুল ইসলাম মিলনকে (সমকাল ও ভোরের দর্পণ) সভাপতি, শাহরুখ হোসেন আহাদকে (কালের কণ্ঠ) সম্পাদক এবং সাহাজুল ইসলামকে (আজকের পত্রিকা) কোষাধক্ষ নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান, এবাসার চঞ্চল, মিল্টন খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ, দফতর সম্পাদক পদে আবু সাইদ চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য পদে এস এম সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুন অর রশিদ, হাফেজ মাও: মো: শহিদুল ইসলাম ও সাইদুজ্জামান সাগরকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

এ সময় অত্র প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী গোলাম কিবরিয়াসহ সদস্যরা উপস্থিত ছিলেন।