ইন্দুরকানী বালিপাড়া বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় ৭০ জন আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তাদের ছয় সপ্তাহের জামিন দেয় হাইকোর্ট।
জানা যায়, হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের যৌথ ২৩ নম্বর বেঞ্চ মামলার আসামি উপজেলা সাবেক বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: আল আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব লাভলু, বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তান হাফিজসহ ৭০ জন আসামির আগাম জামিন মঞ্জুর করেন।





