কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত ও দুস্থ জনসাধারণের মাঝে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী বিজিবি ক্যাম্প-সংলগ্ন ঈদগাহ মাঠে দুস্থ জনসাধারণের মাঝে দু’শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল আহসান, শিমুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল জব্বার, নায়েক বেলাল হোসেন, মেডিক্যাল সহকারী ফরহাদ হোসেন ও সৈনিক সহিদুল ইসলাম।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে দু’শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।