পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্নী (২৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বাগান থেকে তন্নীর লাশ উদ্ধার করা হয়।

তন্নী উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের উত্তর বড়মাছুয়া গ্রামের রাজ্জাক আকনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তন্নী বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরে না। বৃহস্পতিবার বিকেলে মহিলারা বাগানে গেলে তন্নীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন থানায় খবর দেয়। মঠবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।