ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
এর আগে একই দাবিতে প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় আসন্ন উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা।
এ সময় আরো বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এ বি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরেফিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু তাহের মো: বদরুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, মহিলা যুবলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক আখি আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেনসহ আরো অনেকে।





