ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টায় উপজেলার গুয়াগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

জানা যায়, গুয়াগাঁও মোড়ে পাওয়ার টিলারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।