কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাদিয়া (২০) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা কুড়েরপাড় গ্রামে। সাদিয়া নামের গৃহবধূর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে আফজাল হোসেনের সাথে প্রায় ছয় মাস আগে একই উপজেলার তাতারকান্দি মহল্লার খোকা মিয়ার মেয়ে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শ্বশুরবাড়ির পাশের বাড়ির নূর ইসলামের ছেলে বায়োজিদ কুপ্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে বিরক্ত হয়ে এ ঘটনা শ্বশুরকে জানান ওই গৃহবধূ। একদিন অভিযুক্ত বায়েজিদ বাড়ির আঙিনায় এসে কল দিতে থাকে সাদিয়াকে। বিষয়টি সাদিয়ার শ্বশুর টের পেয়ে বায়েজিদকে ধরে কিছু উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেন। গত রোববার রাতে সাদিয়া প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ঘরে ফেরার সময় সেখানে ওঁৎপেতে থাকা বায়েজিদ ও তার এক সহযোগী তাকে পেছন থেকে চেপে ধরে শরীরে দাহ্য তরল কিছু ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাদিয়ার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং শরীরের আগুন নিভিয়ে রাতেই তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বায়েজিদের বাবা নূর ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাদিয়া (২০) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা...





