এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়ার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) কবির হোসেন, হিসাব সহকারী মো: মনির হোসেন ও সার্ভেয়ার মো: মোখলেসুর রহমানসহ এলজিইডির কর্মচারীরা।

বে-আইনিভাবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনাকারীদের দ্রুত বিচারের আওতায় ও শাস্তি দাবি জানিয়ে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়া বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।