ভোলার লালমোহন উপজেলায় লোকালয়ে এসে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকালে চতলা এলাকার ধলীগৌরনগর (ভোট মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলে হরিণটিকে ঘুরতে দেখে শিয়াল ভেবে তাড়া করে স্থানীয়রা। তাড়া খেয়ে পাশের পুকুরে ঝাঁপ দেয় হরিণটি। পরে কচুরিপানাযুক্ত পুকুর থেকে হরিণটি উদ্ধার করে ওই এলাকায় রতন জমাদারের ছেলে আইয়ুব নবী। পরে স্থানীয়রা ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ও বন বিভাগে খবর দেয়। এ দিকে হরিণটিকে দেখতে ভিড় জমায় আশপাশের শত শত লোকজন। কৌতূহলের সৃষ্টি হয় জনমনে। ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফারুক হোসেন বলেন, হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়া হয়েছে।
লালমোহনে চিত্রা হরিণ উদ্ধার
ভোলার লালমোহন উপজেলায় লোকালয়ে এসে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।জানা যায়,...





