নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে শিবপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদী আদালতে তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানুয়াস্থ অবিস্থত তার বাসা থেকে পূর্বের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব মনজুর এলাহী। একইসাথে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন তিনি।





