ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) -এর কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি পদে দৈনিক বর্তমান ও যুগের আলো পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভি ও নয়া দিগন্ত'র জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিকে স্বাক্ষরিতভাবে অনুমোদন দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সিরাজুল ইসলাম (দৈনিক উত্তরবঙ্গ), সুকুমার রায় (সম্পাদক ও প্রকাশক বিডি নিউজ বাংলা ২৪.কম), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বুলু (দৈনিক সকালের সময়), জুলফিকার আলী (দৈনিক সময়ের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক কাউসার রেজাল লাবণ্য (সাপ্তাহিক অগ্রযাত্রা), অর্থ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন (দৈনিক আজকের বসুন্ধরা), দফতর সম্পাদক হাবিবুর রহমান জীবন (দৈনিক মাতৃজগত), প্রচার সম্পাদক মানিক হোসেন (দৈনিক দেশের পত্র), নির্বাহী সদস্য তরিকুল ইসলাম তাকেল (টিটিভি নিউজ), জাহাঙ্গীর আলম (দৈনিক আলোকিত সময়), সদস্য পারভেজ হাসান (দৈনিক মুক্তি), লুৎফর রহমান (দৈনিক আমাদের খবর)।
নব-নির্বাচিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।





