নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে আলিফ মণ্ডল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আলিফ ওই গ্রামের আবু রায়হান মন্ডলের ছেলে।

মৃতের চাচাতো ভাই জাহিদ জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে আলিফ খেলাধুলা করছিল। সবার অজান্তে আলিফ পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না আসায় তার মা খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।