বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো: মনির হোসেন (৫৫) রোববার ভোর ৬টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘ দিন যাবৎ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ও সিএমএচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠন গভীর শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। কালীগঞ্জের বাহাদুরশাদি ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।