বছরের দেড় মাস অতিক্রান্ত হলেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো সরকারি বিনামূল্যের বই পায়নি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার কথা থাকলেও এবার কোনো কোনো ক্লাসের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে।
উপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম জানান, তার প্রতিষ্ঠানে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি পেয়েছে। দক্ষিণ ইন্দুরকানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার জানান, নবম শ্রেণীর কোনো বই পৌঁছেনি।
ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের জানান, নবম শ্রেণীর বই এখনো আসেনি। বই আসামাত্র প্রতিষ্ঠানে পৌঁছানো হবে।