ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ শ্লোগানকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে অষ্টম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ পাইলট স্কুলের মাঠে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহাম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি সামিমুজ্জামান জুয়েল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা একাদশের সভাপতি তানভীর মিঠু ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন জনিসহ আরো অনেকে।
টুর্নামেন্টে পীরগঞ্জ উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করেছে।





