এই প্রথম দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড় জেলা ইজতেমা শুরু হবে আগামী ২ মার্চ। দেবীগঞ্জ উপজেলার সবচেয়ে বড় এনএন মাঠে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই ইজতেমা। এ জন্য প্রস্তুতি চলছে। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের মুসল্লিরা। আগামী ১ মার্চ ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে জেলা ইজতেমা। জেলা ইজতেমায় পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়ন, আশপাশের জেলা ও দেশী-বিদেশী মুসল্লিরা যোগ দেবেন।





